×

জাতীয়

হাদির জানাজা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পিএম

মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার এই জানাজাকে ঘিরে সকাল থেকেই সেখানে সর্বস্তরের মানুষের ঢল নামতে শুরু করেছে।

সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হওয়া মানুষদের ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, এমন নানা স্লোগান দিতে দেখা যায়।

এদিকে, হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, জানাজাস্থলে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে এবং বিপুলসংখ্যক র‍্যাব ও আনসার সদস্যও মোতায়েন রয়েছে।

আরো পড়ুন : হাদির জানাজা ঘিরে ডিএমপির ব্যাপক নিরাপত্তা

জানা গেছে, আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিতব্য জানাজায় শরিফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক নামাজে জানাজা পড়াবেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহীদ ওসমান হাদির জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে দাফন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App