×

জাতীয়

যৌথবাহিনীর অভিযান

যাত্রাবাড়ীতে অত্যাধুনিক অস্ত্রসহ গ্রেফতার ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০১ পিএম

যাত্রাবাড়ীতে অত্যাধুনিক অস্ত্রসহ গ্রেফতার ৪

ছিবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সেনাবাহিনীর এক যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। আর এই ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল এই অভিযান পরিচালনা করেন।

এদিন বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই পোস্টে বলা হয় যে, আজ সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা সন্ত্রাসী পিচ্চি মাসুম ও তার তিন সহযোগী নাসির, রাজু, নাঈম অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদিসহ অবস্থান করছে বলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যৌথবাহিনী।

সেই তথ্যের ভিত্তিতে সেখানে সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে ২টি অত্যাধুনি আমেরিকান বিদেশী পিস্তল, ১টি রিভলবার, ১টি ডামি পিস্তল, ৩ রাউন্ড পিস্তল এ্যামুনিশন, ৩টি ওয়াকি-টকি, বিপুল মাদকদ্রব্য ও নগদ অর্থ এবং বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানে মাসুমসহ চার জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সেনাবাহিনীর ওই ফেসবুক পোস্টে আরো বলা হয়ে যে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যে বিশেষ যৌথ অভিযান পরিচালিত হচ্ছে, এটি তারই অংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App