×

জাতীয়

বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করল অন্তর্বর্তী সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম

বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করল অন্তর্বর্তী সরকার

ছবি : সংগৃহীত

জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদনে বেতন বিষয়ক সুপারিশ তৈরি ও পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

এ কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে। সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের সিজিএ।

আরো পড়ুন : ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

কমিটি দায়িত্বপ্রাপ্ত হবে সংশ্লিষ্ট তিনটি বেতন কমিশনের প্রতিবেদনের বেতন সংক্রান্ত বিষয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং পরবর্তী কার্যক্রমের জন্য সুপারিশ প্রণয়ন করে সরকারকে প্রতিবেদন দাখিল করা।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে বেতন কাঠামো ও সংশ্লিষ্ট নীতিমালা আরও সমন্বিত ও কার্যকরভাবে নির্ধারণের উদ্দেশ্য রয়েছে।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালিকে শিগগিরই মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

হরমুজ প্রণালিকে শিগগিরই মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

মেহেরপুরে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার

লিড ২২৮ রানের, ৪২৬ রানে অলআউট বাংলাদেশ

লিড ২২৮ রানের, ৪২৬ রানে অলআউট বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App