×

জাতীয়

নির্বাচনের আগে ১৫৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম

নির্বাচনের আগে ১৫৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১৫৩ কর্মকর্তা। 

রোববার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। তবে আজ সোমবার বিষয়টি প্রকাশিত হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ১০০ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৪৭ জন।

এ ছাড়া পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে (শহর ও যানবাহন) পদোন্নতি পেয়েছেন ৬ জন কর্মকর্তা।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এর আগেই পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

স্বামীর পরকীয়া, গর্ভস্থ সন্তানকে হারানো! মুখ খুললেন ওম পুরীর স্ত্রী

স্বামীর পরকীয়া, গর্ভস্থ সন্তানকে হারানো! মুখ খুললেন ওম পুরীর স্ত্রী

ভারতে হাসিনা বক্তব্য দিলে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে

দিল্লিকে ঢাকা ভারতে হাসিনা বক্তব্য দিলে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে

পোশাক কারখানা বন্ধের খবর নিয়ে যা বললেন বিজিএমইএ

পোশাক কারখানা বন্ধের খবর নিয়ে যা বললেন বিজিএমইএ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App