×

জাতীয়

এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বাড়লো কত?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম

এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বাড়লো কত?

ছবি: সংগৃহীত

গত বছরের ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদ ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকার। এক বছর আগে তা ছিল ১৪ কোটি এক লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা।

সেই হিসেবে এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে এক কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর এক বছরের সম্পদ বিবরণী প্রকাশ করা হয় এ প্রজ্ঞাপনে।

এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে এক কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা। সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানতে বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার ইত্যাদি কারণে মোট সম্পদ বেড়েছে বলে জানিয়েছেন তিনি। 

এছাড়া প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের মোট পরিসম্পদ এক কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা। যা আগের অর্থবছরে ছিল দুই কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। এক বছরে তার সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা।

বাংলাদেশের আয়কর আইন অনুযায়ী, একজন করদাতার মালিকানাধীন স্থাবর-অস্থাবর, আর্থিক ও মূলধনী সম্পত্তির সমষ্টি হলো পরিসম্পদ।

অধ্যাপক ইউনূসের কোনো দায় না থাকলেও তার স্ত্রীর ১৬ লাখ ৯৬ হাজার টাকার দায় রয়েছে। আর, বাংলাদেশের বাইরে অধ্যাপক ইউনূসের মোট পরিসম্পদ ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকার। দেশের বাইরে তার স্ত্রীর কোনো সম্পদ নেই। এমন তথ্যই উঠে এসেছে প্রজ্ঞাপণে প্রকাশিত সম্পদ বিবরণীতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মিছিল

ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মিছিল

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

তীব্র লোডশেডিং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মোবাইলের নেশা কমানোর সহজ ৭ উপায়

মোবাইলের নেশা কমানোর সহজ ৭ উপায়

লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App