শনিবার কিছু ব্যাংকের শাখা খোলা থাকবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
জ্বালানী তেল সরবরাহের সুবিধার্থে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনেও বেশ কয়েকটি ব্যাংকের শাখা খোলা থাকবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপণে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপণে বলা হয় যে, নিরবিচ্ছিন্ন জ্বালানী তেল সরবরাহ রাখার নিমিত্তে ডিলারদের জ্বালানী তেল ক্রয়ের সুবিধার্থে কয়েকটি ব্যাংকের খালিশপুর (খুলনা), ফতুল্লা (নারায়ণগঞ্জ), পার্বর্তীপুর (দিনাজপুর) ইত্যাদি কয়েকটি শাখা খোলা থাকবে।
