×

জাতীয়

আইজিপির পদত্যাগের গুঞ্জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম

আইজিপির পদত্যাগের গুঞ্জন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করছে বলে গুঞ্জন উঠেছে। এতে বিষয়টি নিশ্চিত করার জন্য পুলিশের একাধিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, বিষয়টি তারাও শুনেছেন। তবে কোনো কর্মকর্তাই তা নিশ্চিত করতে পারেননি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিভিন্ন মাধ্যমে এ গুঞ্জন উঠেছে।

এ বিষয়টি নিশ্চিত করতে আইজিপি বাহারুল আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘যারা এই কথা বলছে তাদের কাছে শোনেন। আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না।’

উল্লেখ্য, গত মাসেই তিনি সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন। ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে যান তিনি। তবে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে ব্যাপক রদবদল আসে। তারই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার ওই বছরের ২১ নভেম্বর তাকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিলো। সেই হিসেবে চলতি বছরের ২১ নভেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে এর আগেই তার পদত্যাগের গুঞ্জন সামনে এলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App