×

জাতীয়

যেসব ভুলে আটকে যেতে পারে পে স্কেলের নতুন বেতন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম

যেসব ভুলে আটকে যেতে পারে পে স্কেলের নতুন বেতন

ছবি : সংগৃহীত

নবম জাতীয় বেতন স্কেলে নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের ব্যক্তিগত ও চাকরিসংক্রান্ত তথ্য সঠিকভাবে দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, জন্মতারিখ, মোবাইল নম্বরসহ বিভিন্ন তথ্যের ভুল বা অসামঞ্জস্য পে ফিক্সেশনের প্রক্রিয়ায় জটিলতা তৈরি করতে পারে।

নতুন বেতন নির্ধারণের অনলাইন প্রক্রিয়ায় iBAS++ ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও নথি আগে থেকেই প্রস্তুত রাখার নির্দেশনা রয়েছে। সরকারি পে-ফিক্সেশন সিস্টেমে এনআইডি নম্বর, জন্মতারিখ ও মোবাইল নম্বরের মতো তথ্য ব্যবহার করা হয়।

যেসব তথ্য ঠিক থাকা জরুরি

পে ফিক্সেশনের আগে চাকরিজীবীদের এনআইডি নম্বর, জন্মতারিখ ও নিবন্ধিত মোবাইল নম্বর সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়া প্রয়োজন। বিশেষ করে চাকরির রেকর্ডে থাকা জন্মতারিখ ও এনআইডির তথ্যের মধ্যে অমিল থাকলে তা সংশোধনের প্রয়োজন হতে পারে।

iBAS++-এর পে ফিক্সেশন সিস্টেমে এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করার পর নিবন্ধিত মোবাইল বা ই-মেইলে পাঠানো ভেরিফিকেশন কোডের মাধ্যমে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা রয়েছে।

এ ছাড়া নতুন নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে নিয়োগ আদেশ, যোগদানের তারিখ, পদবি, গ্রেড বা বেতন স্কেলসহ বিভিন্ন তথ্য দিতে হয়। সংশ্লিষ্ট নথির সফট কপিও প্রস্তুত রাখার নির্দেশনা রয়েছে।

গেজেটেড ও নন-গেজেটেড কর্মচারীদের প্রক্রিয়া

নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে এনআইডি, জন্মতারিখ ও মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইন পে ফিক্সেশন প্রক্রিয়ায় প্রবেশ করতে হয়। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে বেতন নির্ধারণের কাজ সম্পন্ন করতে হবে।

অন্যদিকে গেজেটেড কর্মকর্তাদের জন্য iBAS++-এর নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে প্রবেশের ব্যবস্থা রয়েছে।

তথ্য সাবমিটের পর যা হবে

নির্ধারিত তথ্য পূরণ করার পর সাবমিটের আগে সিস্টেমে নতুন নির্ধারণযোগ্য মূল বেতন প্রদর্শিত হবে। তথ্য সাবমিট করার পর সংশ্লিষ্ট কর্মচারীর নিবন্ধিত মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো হবে। এরপর তথ্য যাচাই ও অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাবে।

প্রয়োজনীয় যাচাই শেষে হিসাবরক্ষণ কার্যালয় থেকে অনুমোদন দেওয়া হলে সিস্টেমে ভেরিফিকেশন নম্বর তৈরি হবে। পরে সার্ভিস বহিসহ সংশ্লিষ্ট নথিতে নির্ধারিত বেতন ও ভেরিফিকেশন নম্বর সংরক্ষণ করতে হবে।

ভুল এড়াতে যা করবেন

পে ফিক্সেশন শুরুর আগে এনআইডি, জন্মতারিখ, মোবাইল নম্বর, চাকরিতে যোগদানের তারিখ, বর্তমান পদবি, গ্রেড এবং বেতনসংক্রান্ত আগের তথ্য যাচাই করে নেওয়া জরুরি। পাশাপাশি নিয়োগ, বদলি, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড ও আগের বেতন পুনর্নির্ধারণের সংশ্লিষ্ট আদেশও প্রস্তুত রাখতে বলা হয়েছে।

iBAS++ কর্তৃপক্ষও ফরম পূরণের সময় তাড়াহুড়া না করে প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে সম্পন্ন করার পরামর্শ দিয়েছে। কোনো ভুল হলে প্রক্রিয়া সম্পন্ন করতে বিলম্ব হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

তাই নতুন পে স্কেলে বেতন নির্ধারণের আগে ব্যক্তিগত ও চাকরিসংক্রান্ত সব তথ্য যাচাই করে নেওয়াই গুরুত্বপূর্ণ। তথ্যের কোনো অমিল থাকলে প্রয়োজন অনুযায়ী সংশোধন করে এরপর পে ফিক্সেশনের আবেদন সম্পন্ন করা উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, আঘাত হানবে যখন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, আঘাত হানবে যখন

যেসব ভুলে আটকে যেতে পারে পে স্কেলের নতুন বেতন

যেসব ভুলে আটকে যেতে পারে পে স্কেলের নতুন বেতন

আরও ১১ বোয়িং কিনছে বিমান

আরও ১১ বোয়িং কিনছে বিমান

সারের পর ডিজেলের ধাক্কা, চাপে কৃষক

সারের পর ডিজেলের ধাক্কা, চাপে কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App