×

জাতীয়

জামায়াত নেতৃত্বাধীন জোটের সংসদীয় সভা অনুষ্ঠিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ পিএম

জামায়াত নেতৃত্বাধীন জোটের সংসদীয় সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের পর শপথ গ্রহণ শেষে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রথম সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিতিতে এই জোটগত বৈঠকটি এক বিশেষ গুরুত্ব বহন করছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ১২ টায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এর আগে, আজ সকাল সাড়ে ১২টায় শপথ নেন ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয় ধাপে শপথ নেন তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হওয়া ১১-দলীয় জোটের সংসদীয় নেতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শপথ গ্রহণ পরবর্তী এক বিশেষ সভায় তাকে বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সভায় বিরোধীদলীয় উপনেতা হিসেবে জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা রফিকুল ইসলাম খান।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ২১২টি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে। অন্যদিকে, ৭৭টি আসনে জয়ী হয়ে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে। আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসার সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

দুবাইয়ে বেনজীরের কারামুক্ত নিয়ে যা বললো বাংলাদশ পুলিশ

দুবাইয়ে বেনজীরের কারামুক্ত নিয়ে যা বললো বাংলাদশ পুলিশ

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App