×

জাতীয়

ফরহাদ হোসেন আজাদ

আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় কূটনৈতিক তৎপরতা শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম

আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় কূটনৈতিক তৎপরতা শুরু

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো কূটনৈতিক ও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। 

তিনি বলেন, দেশে মোট ৫৭টি আন্তঃসীমান্ত নদীর মধ্যে ৫৪টির উৎস ও প্রবাহ রয়েছে প্রতিবেশী ভারত এর সঙ্গে এবং বাকি ৩টি নদী যুক্ত রয়েছে মিয়ানমার এর সঙ্গে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ময়নামতি চর এলাকায় করতোয়া নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, এসব নদীর পানিবণ্টন, নাব্যতা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সরকার ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা করেছে এবং বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা ও কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, অতীতের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানে ধারাবাহিক সংলাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের নদী ও কৃষি নির্ভর জনপদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গঠনমূলক আলোচনার মাধ্যমে শিগগিরই ইতিবাচক অগ্রগতি আসবে। দেশের নদীগুলোকে রক্ষা করে বাংলাদেশকে মরুকরণ থেকে সুরক্ষা দেওয়া এবং সুজলা-সুফলা, শস্য-শ্যামলা রূপে ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।

এসময় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ রায়, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিনেমার চরিত্র নয়, সত্যিই কারগিলের যুদ্ধে ছিলেন নানা পাটেকার

সিনেমার চরিত্র নয়, সত্যিই কারগিলের যুদ্ধে ছিলেন নানা পাটেকার

কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App