×

জাতীয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শিবিরের ইফতার মাহফিলে বিশৃঙ্খলা-গোলযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৭ এএম

শিবিরের ইফতার মাহফিলে বিশৃঙ্খলা-গোলযোগ

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রশিবির আয়োজিত সম্মিলিত ইফতার মাহফিলে খাবার সংকট ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। ইফতার সামগ্রী না পেয়ে উপস্থিত অর্ধেকের বেশি শিক্ষার্থী ফিরে গেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

বুধবার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ আয়োজন করা হয়।

মাঠে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানান, ইফতার বিতরণে শৃঙ্খলার অভাব ছিল স্পষ্ট। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই ইফতার পাননি। বিশেষ নারী শিক্ষার্থীদের লাইন থেকে অধিকাংশ ইফতার না পেয়েই ফিরে যেতে বাধ্য হন।

এছাড়া আয়োজনে উপস্থিত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে আরও জানা যায়, আয়োজনে বহিরাগতদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হয়।

এ বিষয়ে জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, গত বছর প্রায় দুই হাজার শিক্ষার্থীর জন্য ইফতারের আয়োজন করেছিলাম। এবার সাড়ে তিন হাজার শিক্ষার্থীর জন্য প্রস্তুতি নেওয়া হয়। তবে প্রত্যাশার তুলনায় প্রায় দ্বিগুণ শিক্ষার্থীর উপস্থিতি হওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তবে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা ভবিষ্যতে এমন বড় আয়োজনে পর্যাপ্ত প্রস্তুতি ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

‘অন্তর্বর্তী সরকার কয়েকজন তরুণকে ক্ষমতায়ন করলেও বৃহত্তর অংশকে বাইরে রেখেছে’

‘অন্তর্বর্তী সরকার কয়েকজন তরুণকে ক্ষমতায়ন করলেও বৃহত্তর অংশকে বাইরে রেখেছে’

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ

শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারিতে মাউশির কমিটি

শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারিতে মাউশির কমিটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App