×

জাতীয়

১৭ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৪ পিএম

১৭ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রার টিকিটযুদ্ধের আজ পঞ্চম দিন। শনিবার সকাল ৮টায় ১৭ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলে রেলওয়ের অনলাইন প্ল্যাটফর্মে আছড়ে পড়ে বিপুল চাহিদার ঢেউ। টিকিট বিক্রির প্রথম ৩০ মিনিটের মধ্যেই রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে পশ্চিমাঞ্চলের জন্য প্রায় দেড় কোটি এবং পূর্বাঞ্চলের জন্য ১ কোটিরও বেশি 'হিট' বা প্রবেশের চেষ্টা রেকর্ড করা হয়েছে।

রেলওয়ের সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র ৩০ মিনিটে শুধু পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট পেতে ব্যবহারকারীরা ১ কোটি ৩০ লাখ বার হিট করেছেন। এছাড়া দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত পূর্বাঞ্চলের টিকিটের জন্য হিট পড়েছে প্রায় ১ কোটি ৫ লাখ।

রেলওয়ের তথ্য অনুযায়ী, আগামী ১৭ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য ট্রেনের মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। আর ওই দিনের জন্য সারাদেশে সব মিলিয়ে মোট আসনসংখ্যা ১ লাখ ৭৪ হাজার ১৫৩টি। 

সকাল সাড়ে ৮টার মধ্যেই ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ৫০০টি আসনের টিকিট বিক্রি হয়ে যায়। অন্যদিকে দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে পূর্বাঞ্চলের ১৪ হাজার ২৯টি আসনের টিকিট বিক্রি হয়। দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে সর্বমোট ৫৮ হাজার ৪২৬টি আসনের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এই সূচি অনুযায়ী- আগামী ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতক সন্তানকে ‘হত্যা’

ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতক সন্তানকে ‘হত্যা’

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

মার্কিন-ইরান আলোচনায় বাধা দিলে ওমানে ‘বোমা হামলার’ হুমকি ট্রাম্পের

মার্কিন-ইরান আলোচনায় বাধা দিলে ওমানে ‘বোমা হামলার’ হুমকি ট্রাম্পের

একের পর এক যন্ত্রাংশ চুরি, ট্রেন চলাচলে ঝুঁকি

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথ একের পর এক যন্ত্রাংশ চুরি, ট্রেন চলাচলে ঝুঁকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App