×

জাতীয়

মিরপুরে বহতল ভবনে আগুন, ছাদে আটকে আছে কয়েকজন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৩:০৬ পিএম

মিরপুরে বহতল ভবনে আগুন, ছাদে আটকে আছে কয়েকজন

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুনিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ভবনের ছাদে কয়েকজন আটকে পরে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুনিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘আগুনে ভবনটির ছাদে কয়েকজন আটকে আছে। তাদের ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে নামানোর চেষ্টা করা হচ্ছে।’

ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আগুন লাগা ভবনটি থেকে আটকে পড়া চারজনকে এখন পর্যন্ত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ভবনের ছাদে এখনো ৫-৬ জন আটকে আছে। তাদের দ্রুত উদ্ধার করে নামিয়ে আনার জন্য ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করা হচ্ছে। আগুনের তীব্রতা কমে এসেছে। এখন আর আগুনের শিখা দেখা যাচ্ছে না, এখন শুধু ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে।

তিনি আরো বলেন, ‘আটকে পড়া চারজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App