×

জাতীয়

এক টাকাও বাড়বে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৬:২৮ পিএম

এক টাকাও বাড়বে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। জ্বালানি তেল কিংবা ভোজ্যতেলের কোনো সংকট নেই এবং বাজারেও সরবরাহ স্বাভাবিক রয়েছে। ফলে দামও বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ভোজ্যতেলের সরবরাহ নিয়ে উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বর্তমান পরিস্থিতিতে দাম বাড়বে না জানিয়ে মন্ত্রী বলেন, ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না। বাজারে নজরদারি চালাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। তাই কাউকে অতিরিক্ত ভোজ্যতেল না কেনার আহ্বান রইল।

আরো পড়ুন: জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

মন্ত্রী আরো বলেন, উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক হয়েছে। ভোজ্যতেলের সরবরাহে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন তারা। তবে প্যানিক বায়িংয়ের কারণে কোথাও কোথাও সাময়িকভাবে শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেননা দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App