×

জাতীয়

দুই আসনের উপনির্বাচনে ইসির নতুন কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৭:৫৩ পিএম

দুই আসনের উপনির্বাচনে ইসির নতুন কমিটি

ছবি: সংগৃহীত

বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৯ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বগুড়া-৬ আসনের জন্য বগুড়া জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আহসান হাবিব এবং শেরপুর-৩ আসনের জন্য শেরপুর জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মোরশেদুল আলমকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

জানা গেছে, শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। বর্তমানে এই আসনে আপিল নিষ্পত্তির প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন: দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ আলী হোসাইন

অন্যদিকে বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সম্পন্ন করেছেন এবং এখন আপিল নিষ্পত্তির কার্যক্রম চলছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ। এরপর ১৬ মার্চ থেকে ৭ এপ্রিল সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলাবাগানে  ছুরিকাঘাতে মা-মেয়েকে হত্যা

কলাবাগানে ছুরিকাঘাতে মা-মেয়েকে হত্যা

সাবেক উপাচার্যসহ যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার

অনিয়মের অভিযোগ সাবেক উপাচার্যসহ যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার

আগস্টেই যোগদান-পদায়ন দাবিতে শাহবাগে প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

আগস্টেই যোগদান-পদায়ন দাবিতে শাহবাগে প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

খুলনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮১

খুলনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App