×

জাতীয়

১৫ বছর পর চাকরি ফিরে পেলেন সেই ডিসি কোহিনূর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১০:১৯ পিএম

১৫ বছর পর চাকরি ফিরে পেলেন সেই ডিসি কোহিনূর

আলোচিত পুলিশ কমকর্তা ডিসি কোহিনূরের বরখাস্ত আদেশ বাতিল করা হয়েছে। ছবি সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি-পশ্চিম) মো. কোহিনূর মিয়ার বিরুদ্ধে দেয়া চাকরি থেকে বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। 

একই সঙ্গে তার বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করার নির্দেশ দেয়া হয়েছে। ফলে তিনি বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।

সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কোহিনূর মিয়ার বিরুদ্ধে দায়ের করা দুটি বিভাগীয় মামলায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে একই অভিযোগে দায়ের করা দুটি ফৌজদারি মামলায় আদালত তাকে নির্দোষ ঘোষণা করে খালাস দেন। পরে গুরুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন রাষ্ট্রপতি মঞ্জুর করলে তার বরখাস্তের আদেশ বাতিল করা হয়।

এর ফলে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি জারি করা বরখাস্ত সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে এবং বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App