×

জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি প্রভাত চন্দ্র বিশ্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৭:৫৩ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি প্রভাত চন্দ্র বিশ্বাস

ছবি: অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

এর আগে ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ইউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন: দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ আলী হোসাইন

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শারমিনের স্বাক্ষরিত আদেশে এই নিয়োগ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনটির অনুলিপি এরই মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেঘনায় গৃহবধূ মীম হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মেঘনায় গৃহবধূ মীম হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ক্যানুলা হাতে রাস্তার ধারে পড়েছিল শিশুটি, অবশেষে পেলো নতুন ঠিকানা

ক্যানুলা হাতে রাস্তার ধারে পড়েছিল শিশুটি, অবশেষে পেলো নতুন ঠিকানা

ইন্দোনেশিয়াকে ‘অস্ত্র’, ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ভারত

ইন্দোনেশিয়াকে ‘অস্ত্র’, ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ভারত

 পর্যটকদের জন্য ভিসা নিয়ে যে সুখবর দিল সৌদি আরব

পর্যটকদের জন্য ভিসা নিয়ে যে সুখবর দিল সৌদি আরব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App