×

জাতীয়

বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল পাঠাবে ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:০০ পিএম

বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল পাঠাবে ভারত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বের একটা বড় অংশে জ্বালানি সঙ্কটের সম্ভাবনা তৈরি হয়েছে। অনেক দেশেই তেলের মজুদ নিয়ে চিন্তিত। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেলের জাহাজ পৌঁছোতে পারছে না সংশ্লিষ্ট দেশগুলিতে, আর তাতেই বেড়েছে সমস্যা। সেই আবহে এ বার প্রতিবেশী বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। পাইপলাইন দিয়ে পাঁচ হাজার টন ডিজেল বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গের অন্যতম গণমধ্যম আনন্দবাজার পত্রিকা।

আসামের নুমালিগড় তৈলশোধনাগার থেকে পাঁচ হাজার টন পর্বতপুরী সীমান্ত দিয়ে ডিজেল আসবে বাংলাদেশে।

আরো পড়ুন: এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবো না: ইরান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমান বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের ডিজেল সংক্রান্ত চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী প্রতি বছর ভারত ১ লক্ষ ৮০ হাজার টন ডিজেল ভারতে পাঠাবে বাংলাদেশকে। এখন যে পাঁচ হাজার টন ডিজেল আসছে তা ওই চুক্তি অনুসারেই।’

রেজানুর আরও বলেন, ‘চুক্তি অনুসারে ছ’মাসের মধ্যে কমপক্ষে ৯০ হাজার টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ। আমরা আশা করছি, আগামী দু’মাসের মধ্যে ছ’মাসের বরাদ্দ মোট ডিজেল নিয়ে আসব।’ 

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারত-বাংলাদেশের সম্পর্কের টানাপড়েনের কারণে ডিজেল রপ্তানি বন্ধ রেখেছিল নয়াদিল্লি। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর দু’দেশের সম্পর্কে গতি এসেছে। আর তারপরেই আবার বাংলাদেশে ডিজেল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এমনটাই জানাচ্ছে আনন্দবাজার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি ইংল্যান্ড

সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি ইংল্যান্ড

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে ভাসছে রাঙ্গামাটি, ৫ উপজেলা জলমগ্ন

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে ভাসছে রাঙ্গামাটি, ৫ উপজেলা জলমগ্ন

কাতারের সাবেক আমির আর নেই

কাতারের সাবেক আমির আর নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App