×

জাতীয়

সালাহউদ্দিন আহমদ

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৩:২৯ পিএম

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরু হবে। প্রথম দিনে ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। এই অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। কমিটি সিদ্ধান্ত নেবে কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনগুলো বাতিল (ল্যাপস) হবে।

আরো পড়ুন : সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিষয়ে যা বললেন তাহের

সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় অধিবেশন শুরুতে একজন প্রবীণ সদস্যের সভাপতিত্বে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। পরে সংসদ নেতার প্রস্তাবে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য মনোনয়নকে চূড়ান্ত অনুমোদন দেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী।

প্রথম অধিবেশনের সব কার্যক্রমের সঙ্গে রাষ্ট্রপতিও ভাষণ দেবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App