×

জাতীয়

কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:০৬ পিএম

কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। ছবি : সংগৃহীত

দেশের কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা আজ থেকে বাস্তবায়ন শুরু হলো বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার আগে তিনি বক্তব্য শুরু করেন। শুরুতেই ১৯৭১ সাল থেকে শুরু করে সব আন্দোলন–সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি জনগণের জীবনমান উন্নয়ন এবং প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে পরিচালিত। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং দলের লক্ষ্য বাস্তবায়নে কোনো বিরোধীতা থাকছে না উল্লেখ করেন।

আরো পড়ুন : ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ

বৈঠকের সভাপতির জন্য স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করা হয় এবং তা সমর্থন করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের পক্ষ থেকে উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের প্রস্তাব সমর্থন করলেও আগে আলোচনা হলে ভালো হতো মন্তব্য করেন।

প্রস্তাব সমর্থনের পর প্রথম অধিবেশনে খন্দকার মোশাররফ হোসাররফ হোসেন সভাপতির আসনে বসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App