×

জাতীয়

ঈদে বিকল্প দুই ঘাট থেকে ঢাকা ছাড়বে ৯টি লঞ্চ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:১৫ পিএম

ঈদে বিকল্প দুই ঘাট থেকে ঢাকা ছাড়বে ৯টি লঞ্চ

ছবি: সংগৃহীত

ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে এবং ভিড় এড়াতে আলাদা দুই জায়গা থেকে ৯টি লঞ্চ ছাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। সদরঘাট লঞ্চ টার্মিনাল ছাড়াও বছিলা ও পূর্বাচল থেকে ঢাকা ছেড়ে যাবে ৯টি লঞ্চ। 

বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিএ এসব তথ্য জানিয়েছে।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, ঢাকা থেকে চলাচলকারী যাত্রীদের সদরঘাটের অতিরিক্ত ভিড় এড়িয়ে নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াতের জন্য বছিলা ব্রীজ সংলগ্ন লঞ্চঘাট (ব্রীজের নীচে) থেকে ৬টি লঞ্চ এবং পূর্বাচল কাঞ্চন ব্রীজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট হতে ৩টি লঞ্চ ঈদের পূর্বে চলাচল করবে। আগামী মঙ্গলবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত এই লঞ্চ চলাচল করবে।

বিআইডব্লিউটিএ আরো জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবছর অতিরিক্ত কিছু বিশেষ সেবার ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকা নদী বন্দর (সদরঘাট) হয়ে চলাচলকারী প্রবীণ ও মহিলা যাত্রীদের ব্যবহার্য মালামাল/ব্যাগ (ব্যবসায়িক পণ্য ব্যতীত) বহনের জন্য ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি সেবা দেবে। আগামী ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য হইল চেয়ার সেবা ঢাকা নদী বন্দর (সদরঘাট) এবং বরিশাল নদী বন্দরে দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App