×

জাতীয়

নদ্দার আগুন নিয়ন্ত্রণে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১০:১৪ পিএম

নদ্দার আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর নদ্দায় ফুট ওভার ব্রিজের নিচের একটি দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে এ ঘটনা ঘটে। পরে সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।  

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ২টি ইউনিট পাঠানো হয়। ফায়ার কর্মীদের তৎপরতায় ৯টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণে রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App