×

জাতীয়

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দূরপাল্লা ও নগর পরিবহনের বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের মধ্যে বৈঠকে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়।

রাজধানীসহ দেশের বিভিন্ন শহর ও দূরপাল্লার বাস—সব ক্ষেত্রেই নতুন এই হার কার্যকর হবে। এ বিষয়ে মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারি হিসাবে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর কথা থাকলেও জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। মেট্রোপলিটন ও জেলা পর্যায়—সব জায়গাতেই এই হার কার্যকর হবে বলে জানান তিনি।

এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিল। পরে মন্ত্রণালয়ের বৈঠকে উভয় ক্ষেত্রেই ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়।

গত এপ্রিল মাসে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। এবার নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ার পর ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়।

ভাড়া বাড়ানোর আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা। মিনিবাসের ক্ষেত্রে এই হার ছিল ২ টাকা ৪২ পয়সা। অন্যদিকে দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসব ভাড়ার সঙ্গে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা যোগ হবে।

তবে দূরপাল্লার অনেক নন-এসি বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তার নিচে রাখা হয়। এসব বাসে তুলনামূলক বেশি ভাড়া নেওয়া হয়। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যাত্রীদের ভাড়ার সঙ্গে যুক্ত হয়। ফলে নির্দিষ্ট রুটে মোট ভাড়া কত হবে, তা দূরত্ব, বাসের ধরন ও প্রযোজ্য টোলের ওপর নির্ভর করবে।

উদাহরণ হিসেবে, ঢাকা-চট্টগ্রাম রুটের দূরত্ব ২৫৩ কিলোমিটার ধরলে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ায় একজন যাত্রীর ভাড়া প্রায় ৪৩ টাকা বাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা কতটুকু

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা কতটুকু

জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্যের দামে বড় প্রভাব পড়বে না

বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্যের দামে বড় প্রভাব পড়বে না

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

লংমার্চে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল : রিজভী

লংমার্চে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল : রিজভী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App