×

জাতীয়

মার্কিন সুবিধার অপব্যবহারে কঠোর হুঁশিয়ারি: দূতাবাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম

মার্কিন সুবিধার অপব্যবহারে কঠোর হুঁশিয়ারি: দূতাবাস

ছবি: সংগৃহীত

বিদেশি দর্শনার্থীরা যদি যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া সুবিধার অপব্যবহার করেন, তবে ভবিষ্যতে তাদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। 

দূতাবাস স্পষ্ট জানিয়েছে, নিয়ম লঙ্ঘনের দায়ে ভিসা বাতিলসহ দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হতে পারে।

শনিবার (১৪ মার্চ) দূতাবাসের এক বার্তায় এ হুঁশিয়ারি দেওয়া হয়।

দূতাবাস জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে অথবা সেসবের ওপর নির্ভরশীল হয়ে পড়লে তাদের ভিসা বাতিল করা হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য অযোগ্য ঘোষিত হতে পারেন।’

বার্তায় আরো বলা হয়, ‘যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ বহন করার জন্য প্রস্তুত থাকা জরুরি। ভ্রমণের পরিকল্পনা করার সময় সম্ভাব্য জরুরি পরিস্থিতি-যেমন ভ্রমণে বিঘ্ন বা চিকিৎসা সংক্রান্ত খরচ মোকাবিলার মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা আছে কি না তা নিশ্চিত করতে হবে।’

ঢাকার মার্কিন দূতাবাস জানায়, ‘সুবিধার অপব্যবহার দীর্ঘমেয়াদি পরিণতি ডেকে আনতে পারে। এতে ভবিষ্যতে কেউ যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার সুযোগ হারাতে পারেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশজুড়ে সড়কে মৃত্যুর মিছিল, একদিনে নিহত ১৬

দেশজুড়ে সড়কে মৃত্যুর মিছিল, একদিনে নিহত ১৬

মোদির একান্ত সচিব কে এই নিধি তিওয়ারি

মোদির একান্ত সচিব কে এই নিধি তিওয়ারি

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র, কারণ জানাল জামায়াত

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র, কারণ জানাল জামায়াত

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার নবীন শিক্ষার্থী, শেবাচিমে ভর্তি

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার নবীন শিক্ষার্থী, শেবাচিমে ভর্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App