×

জাতীয়

ট্রাফিক স্কুলে সবার আগে বাংলাদেশ কর্মশালা অনুষ্ঠিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম

ট্রাফিক স্কুলে সবার আগে বাংলাদেশ কর্মশালা অনুষ্ঠিত

ছবি: কাগজ প্রতিবেদক

ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণ প্রধান অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম বলেছেন, পুলিশ কর্মশালার মাধ্যমে নতুন করে বাংলাদেশ বিনির্মাণে নিয়োজিত থাকবেন ও সড়কে শৃংখলা রক্ষায় আরো নিবেদিত হবেন। এই আয়োজন এখন থেকে এখানে আসা সকল প্রশিক্ষণার্থীদের নিয়ে করা হবে যাতে আমাদের ভাবনায় সবাই সবার আগে বাংলাদেশ থাকে। 

আজ সোমবার (১৬ মার্চ ) ট্রাফিক স্কুল টিডিএসে ট্রাফিক সার্জেন্টদের কাজের মাধ্যমে দেশ গড়ার জন্য এক ব্যতিক্রমধর্মী কর্মশালায় তিনি এসব কথা বলেন। 

টিডিএসে প্রধানমন্ত্রীর আহবান “সবার আগে বাংলাদেশ” নিয়ে ট্রাফিক সার্জেন্টদের মাঝে অনুপ্রাণিত করতে এই আয়োজন করা হয়। সবার আগে বাংলাদেশ গড়তে ট্রাফিক পুলিশের ভূমিকা শীর্ষক দিনব্যাপী কর্মশালায় ৩৫ তম নবায়ন কোর্সের ৭০ জন ট্রাফিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী পুলিশ সদস্য

কর্মশালায় মোহাম্মদ আব্দুল হালিম বলেন, পুলিশের পক্ষ থেকে আমরাই প্রথম প্রধানমন্ত্রীর আহবান কে সম্মান জানিয়ে আমাদের ট্রাফিক পুলিশের মাঝে দেশ গড়ার মানসিকতা নতুন করে সৃষ্টি করব। এই কর্মশালার মাধ্যম্যে ট্রাফিক সার্জেন্টরা তাদের ডিউটির বাইরে আর কি কাজ আছে তা তারা নিজেরাই অনুধাবন করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা এই কর্মশালার মাধ্যমে নতুন করে বাংলাদেশ বিনির্মানে নিয়োজিত থাকবেন ও সড়কে শৃংখলা রক্ষায় আরো নিবেদিত হবেন। এই আয়োজন এখন থেকে এখানে আসা সকল প্রশিক্ষণার্থীদের নিয়ে করা হবে যাতে আমাদের ভাবনায় সবাই সবার আগে বাংলাদেশ থাকে। 

উক্ত কর্মশালায় ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলের সকল কর্মকর্তা ও প্রশিক্ষক উপস্থিত ছিলেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App