×

জাতীয়

‘একাত্তরে গণহত্যার স্বীকৃতি আদায়ে কাজ করবে সরকার’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৬:১৯ পিএম

‘একাত্তরে গণহত্যার স্বীকৃতি আদায়ে কাজ করবে সরকার’

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করবে সরকার।

মঙ্গলবার (২৪ মার্চ) ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গেলো শুক্রবার ১৯৭১ সালে বাংলাদেশে সংগঠিত গণহত্যাকে ‘যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি এবং ওই অপরাধের জন্য পাকিস্তান সেনাবাহিনী ও বাংলাদেশের রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’কে আনুষ্ঠানিকভাবে দায়ী হিসেবে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপিত হয়। সেই পরিপ্রেক্ষিতে করা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ এই কথা বলেন।

আরো পড়ুন: একাত্তরের গণহত্যাকে ‘যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে বর্তমান সরকার জোরালোভাবে কাজ চালিয়ে যাবে। একাত্তরের গণহত্যার স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে এবং সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

তিনি আরও বলেন, ‘একাত্তরের গণহত্যা নিয়ে সরকার কাজ করবে—এটি অত্যন্ত জরুরি। কারণ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে এই ইতিহাস গভীরভাবে জড়িত।’

প্রসঙ্গত, শুক্রবার (২০ মার্চ) মার্কিন কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান একাত্তরের গণহত্যাকে ‘যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃতি দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভে প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’কে একটি ‘উগ্রবাদী ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবেও উল্লেখ করেছেন ল্যান্ডসম্যান। কংগ্রেসে উত্থাপনের পাশাপাশি, মার্কিন সরকারের পররাষ্ট্র বিষয়ক কমিটিতেতে প্রস্তাবটি পাঠিয়েছেন গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবে একাত্তরের ২৫ মার্চ রাতে ‘অপারেশন সার্চলাইট’ চলাকালীন পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং জামায়াতে ইসলামী দ্বা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিরাপত্তা শঙ্কায় হাদি হত্যার আসামিদের দিল্লিতে স্থানান্তর

নিরাপত্তা শঙ্কায় হাদি হত্যার আসামিদের দিল্লিতে স্থানান্তর

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে

রাষ্ট্রপতির বাণী জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে

কে এই মাসুদ উদ্দিন চৌধুরী?

কে এই মাসুদ উদ্দিন চৌধুরী?

‘পূর্ণ বিজয়’ না আসা পর্যন্ত লড়াই করবে ইরান

‘পূর্ণ বিজয়’ না আসা পর্যন্ত লড়াই করবে ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App