×

জাতীয়

গণহত্যা দিবসে প্রতীকী ব্ল্যাক-আউট হচ্ছে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ পিএম

গণহত্যা দিবসে প্রতীকী ব্ল্যাক-আউট হচ্ছে না

ছবি: সংগৃহীত

২৫ মার্চ রাতের পূর্বঘোষিত ব্ল্যাক-আউট পালিত হবে না বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় জানান, ‘২৫ তারিখ রাতে ১ মিনিটের ব্ল্যাক-আউট হবে না’। 

তবে গণহত্যা দিবসের এই ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট কেন পালন করা হবে না— এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এর আগে সোমবার (২৩ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের প্রথম প্রহর স্মরণ করে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ পালন করা হবে। তবে কেপিআই, জরুরি স্থাপনা, বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশন এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক গণহত্যা চালিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী ২৫ মার্চ রাতের আঁধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ পুরো ঢাকাজুড়ে হত্যাযজ্ঞ চালিয়েছিল।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় সেই কালরাত স্মরণে ২৫ মার্চ এক মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসূচি চালু করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

তারেক রহমানের ভারত সফরে প্রধান বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারেক রহমানের ভারত সফরে প্রধান বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App