×

জাতীয়

রায়েরবাজার কৃষি মার্কেট পরিদর্শনে প্রতিমন্ত্রী, ক্ষতি রোধের আশ্বাস

Icon

মো. আনাসুর রহমান জিহাদ

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৭:২২ পিএম

রায়েরবাজার কৃষি মার্কেট পরিদর্শনে প্রতিমন্ত্রী, ক্ষতি রোধের আশ্বাস

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার কৃষি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি।

পরিদর্শন শেষে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারি স্থাপনায় যাতে অবৈধভাবে দোকান স্থাপন না করা হয়, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামীতে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা এড়াতে মার্কেটের পাশে জলাধার স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, দোকান মালিক ও ব্যবসায়ীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এ সময় বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় দোকান মালিকরা উপস্থিত ছিলেন। তারা প্রতিমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণপ্রার্থনায় ইসরায়েলি বাধা, তীব্র নিন্দা জানালো ইতালি

গণপ্রার্থনায় ইসরায়েলি বাধা, তীব্র নিন্দা জানালো ইতালি

বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরী নির্দেশনা

বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরী নির্দেশনা

জুলাই ঘটনা নিয়ে মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম গ্রেপ্তার

জুলাই ঘটনা নিয়ে মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম গ্রেপ্তার

ইরানে যৌথ হামলায় নিহত ছয়

ইরানে যৌথ হামলায় নিহত ছয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App