×

জাতীয়

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:০৬ এএম

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিনের মধ্যে একটি হলো শুক্রবার। মানুষের কেনাকাটা থেকে শুরু করে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া সব কিছুই যেনো এই সাপ্তাহিক ছুটির দিনের জন্য বরাদ্দ থাকে। তাই শুক্রবার রাজধানীতে কেনাকাটা বা ঘুরাঘুরির পরিকল্পনা থাকলে আগে থেকেই জেনে নেওয়া ভালো কোন কোন মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে। 

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট শুক্রবার বন্ধ থাকবে।

দর্শনীয় স্থানগুলোর মধ্যে সামরিক জাদুঘর (বিজয় সরণি) বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে। একইভাবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-ও এই দুই দিন বন্ধ থাকে; অন্যদিনগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে এবং প্রবেশমূল্য ৫ টাকা। এছাড়া শনি ও রোববার সন্ধ্যায় টেলিস্কোপে আকাশ দেখার সুযোগ রয়েছে।

শিশু একাডেমি জাদুঘর প্রতি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App