×

জাতীয়

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পিএম

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগর ও সুন্দরবনসহ আশপাশের উপকূলীয় এলাকায় টানা ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

‎‎সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ  সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদ বিশেষ করে ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎‎মন্ত্রী আরও জানান, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। উৎপাদন বাড়লে বাজারে সরবরাহও বাড়বে, ফলে দাম কমে সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে এই জনপ্রিয় মাছ।

‎‎এছাড়া ইলিশের প্রজনন ও জাটকা সংরক্ষণে সচেতনতা বাড়াতে ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ ইং-যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় এ কর্মসূচি পালিত হবে এবং চাঁদপুরে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

‎‎মন্ত্রী আরও বলেন, জাটকা নিধন বন্ধে সবাইকে সচেতন হতে হবে। জাটকা আহরণ, বিক্রি ও মজুত থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে সাগর থেকে শুরু করে বাজার পর্যন্ত নজরদারি বাড়ানো হবে বলে জানান তিনি, যাতে নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।

‎‎সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন। তিনি বলেন, জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করতে জেলেদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। প্রয়োজনে খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সুবিধাও দেওয়া হতে পারে।

‎‎তিনি আরও সতর্ক করে বলেন, জেলেদের জন্য বরাদ্দকৃত আর্থিক সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App