সংরক্ষিত নারী আসন
তিন দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৯৯ জন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যেই শুরু হয় প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহীদের মনোয়নপত্র সংগ্রহ। এরই মধ্যে তৃতীয় দিনে এসে ১৯৯ জন নারী মনোয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৃতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭৪ জন নারী। তারা হলেন— তাহমিনা কবীর, রুমা আক্তার, মোসা. রেহানা ইয়াসমিন ডলি, নাহিদ আকতার খানম, মিনা বেগম মিনি, আফসানা আক্তার, আনোয়ারা বেগম, সৈয়দা ফাহিমা বানু, নাহিদ পারভীন, আমিনা বেগম, শিরিনা আক্তার, পারভীন বানু রুমী, শামীম আরা বেগম স্বপ্না, সাহারা পারভীন, সৈয়দা ফৌজিয়া হোসেন, নুরজাহান আক্তার লাকী, জহরা খাতুন মৌ, সাইয়্যেদাতুন নেসা, ডা. কামরুন নাহার, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, মৌসুমী জেরিন, মনিরা চৌধুরী, রূপা, মোছা. সুরাইয়া জেরিন, অ্যাডভোকেট কানিজ কাউসার চৌধুরী, নাসিমা খাতুন জলি, রাবেয়া আলম, আইরীন পারভীন খন্দকার, প্রফেসর ফরহানা ইয়াসমিন, মোছা. সানজিদা ইয়াসমিন, সাজেদা আক্তার, তাছলিমা ইসলাম, মাধবী মার্মা, মেঘনা আলম, মোছা. ফারহানা আক্তার, সুবর্ণা সিকদার, সালমা আলম, শারমিন আক্তার রিতা, হোসনে আরা বেগম, সুলতানা আহমেদ, নাহরীন আসগর, নাজমা আকতার, মোছা. ফরিদা ইয়াসমিন সারা, মেহেরুন নেছা, মোছা. হাসিনা পারভীন, চৌধুরী রেঞ্জিনা আহমেদ, রেহানা আক্তার শিরীন, মোছা. নাজমা পারভীন, রোকসানা কানিজ চৌধুরী, জহরা আক্তার, শামসুন নাহার, পারভীন আক্তার, তানজিন চৌধুরী, রুনা লায়লা রুনা, রোকেয়া সুলতানা তামান্না, জেলী চৌধুরী, শাহিনুর আক্তার স্মৃতি, আছিয়া ইসলাম, লাকী তহঞ্জনা, এলিজা জামান, ফারহানা চৌধুরী বেবী, নাজমা হক, আফরোজা খানম, মোছা. শাহেদা খাতুন, ফাহিমিদা হক, মোসা. শাহনাজ খাতুন, দিলশাদ তহমিনা বেগম, রহিমা শরীফ মায়া, ফিরোজা আক্তার, মোসা. শামসাদ বেগম, রিনা পারভীন, নূরী আরা সাফা, নাসিমা সাফা কামাল।
এর আগে গত বৃহস্পতিবার ৫২ জন ও গতকাল শনিবার ৭৩ জন নারী নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। অর্থাৎ তিন দিনে ১৯৯ জন নারী মনোয়নপত্র সংগ্রহ করেছেন। ইসির তথ্য মতে, এরা সবাই বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার আশায় মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
উল্লেখ্য, গত বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত এই তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের কাজ ২২ ও ২৩ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ের ভবনে করবেন। যদি কেউ আপিল করার ইচ্ছা পোষণ করেন তবে তিনি ২৬ এপ্রিল আপিল আবেদন করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। আর ১২ মে হবে ভোটগ্রহণ।
