×

জাতীয়

জানাজা শেষে আজিমপুরে শায়িত সাবেক আইনমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম

জানাজা শেষে আজিমপুরে শায়িত সাবেক আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ও জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এবং ফার্মগেটের ইন্দিরা রোডে দুই দফা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৯ বছর।

তার ব্যারিস্টার মাহবুব শফিক জানান, সোমবার সকাল ১১টায় তাদের বাসার কাছে ইন্দিরা রোড খেলার মাঠে তার বাবার জানাজা হবে। পরে কফিন নেওয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে। সেখানে দুপুর দেড়টায় আরেক দফা জানাজা হবে।’

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী (টেকনোক্র্যাট) ছিলেন শফিক আহমেদ।

১৯৯৯-২০০০ এবং ২০০৮-২০০৯ মেয়াদে তিনি দুই দফায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। পাশাপাশি বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

মাহবুব শফিক জানান, ‘জানাজা শেষে তার বাবার কফিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App