×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:২১ পিএম

পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পুলিশ সংস্কারের অংশ হিসেবে একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য তুলে ধরেন।

বৈঠকে পুলিশ সংস্কার ছাড়াও নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল এবং বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ কমিশন গঠনের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন পরামর্শ দিয়ে সহায়তা করতে পারে। প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নে ইইউ আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় দেশগুলোর অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। জবাবে মন্ত্রী জানান, সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দুর্নীতি দমনে শক্তিশালী কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ ক্ষেত্রে ইইউ কারিগরি ও কৌশলগত সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নির্ধারণের নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে ৯৯ বিচারককে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App