×

জাতীয়

মুজিব নগর দিবসে নিরব মুজিব নগর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ পিএম

মুজিব নগর দিবসে নিরব মুজিব নগর

ছবি: ‍সংগৃহীত

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে, যা মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনায় প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করে। পরবর্তীতে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর। বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলেও এবার সেখানে নেই কোনো আনুষ্ঠানিক কর্মসূচি, নেই কোনো আয়োজন। 

এমনি  ঐতিহাসিক এ দিনটি উপলক্ষে আজ মুজিবনগরে প্রশাসনের পক্ষ থেকেও কোন আয়োজন করা হয়নি। শুধুমাত্র  রুটিনমাফিক কিছু ছোটখাটো কর্মসূচি ছাড়া বড় কোনও রাজনৈতিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও খবর পাওয়া যায়নি। 

প্রশাসনের কর্মকর্তাদের থেকে জানা যায়, দিবসটি উপলক্ষ্যে সরকারিভাবে প্রশাসন কোনো নির্দেশনা পায় নি। তাই তারা কোনো আনুষ্ঠানিক কর্মসূচীর প্রস্তুতি নিতে পারেনি।  

মুজিবনগর উপজেলার ভবেরপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি হাসপাতালের ব্যবস্থাপক বিনিময় বিশ্বাস বলেন, প্রতি বছর মুজিবনগর দিবসে কেন্দ্রীয় ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া কুচকাওয়াজ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন থাকে। তবে এবার এখন পর্যন্ত কোনো প্যান্ডেল নির্মাণ বা প্রস্তুতির দৃশ্য দেখা যায়নি।

মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন বলেন, মুজিবনগর দিবস যথাযথ মর্যাদায় পালন করা উচিত ছিল। এতে উদার ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি আরো শক্তিশালী হতো।

এদিকে আয়োজন না থাকায় স্থানীয়দের মধ্যে হতাশা দেখা গেছে। বীর মুক্তিযোদ্ধা আনসার উল হক বলেন, মতভেদ থাকলেও মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা প্রয়োজন ছিল।

উল্লেখ্য, ঐতিহাসিক মুজিবনগরে ১৯৮৭ সালের ১৭ এপ্রিল স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়। পরে ১৯৯৬ সালে সেখানে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কমপ্লেক্সে মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরের তথ্য তুলে ধরা হয় এবং স্থাপন করা হয় স্মারক ম্যুরাল।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্মৃতি কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যসহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। একসময় এসব ভাস্কর্য পর্যটকদের বড় আকর্ষণ ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ২ ব্যবসায়ী নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ২ ব্যবসায়ী নিহত

কুষ্টিয়া থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

কুষ্টিয়া থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

সাজা কমলো অং-সান-সু-চি’র

সাজা কমলো অং-সান-সু-চি’র

 অবসর চান ক্লান্ত-অসুস্থ মির্জা ফখরুল

অবসর চান ক্লান্ত-অসুস্থ মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App