×

জাতীয়

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৩ এএম

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত আজ

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বুধবারের বৈঠকে নতুন ভাড়া নির্ধারণ করা হয়নি। তবে এ বিষয়ে পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যা বৃহস্পতিবার জানানো হতে পারে।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধি ও ডলারের দাম বাড়ার ফলে পরিবহন খাত বাড়তি চাপের মুখে পড়েছে। বিশেষ করে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন পরিচালনা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এছাড়া ডলারের ঊর্ধ্বগতির কারণে আমদানিকৃত খুচরা যন্ত্রাংশের দাম এবং যানবাহন রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়েছে বলে দাবি করেছেন পরিবহন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত এবং যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন পরিবহন নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

হিলি স্থলবন্দরে দুই দিন পণ্যবাহী কার্যক্রম বন্ধ

হিলি স্থলবন্দরে দুই দিন পণ্যবাহী কার্যক্রম বন্ধ

দেশের বাজারে আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

উত্তর প্রদেশে ট্রাক-গাড়ি সংঘর্ষে নিহত ১১

উত্তর প্রদেশে ট্রাক-গাড়ি সংঘর্ষে নিহত ১১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App