×

জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩২ পিএম

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন—আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১২ (এপিবিএন) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবালকে এপিবিএন ৫ এর অধিনায়ক, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ১২ এপিবিএনের অধিনায়ক, ১৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিহাব কায়সার খানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (পিবিআই), র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার ও র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামানকে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার, সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মো. মোকবুল হোসেনকে কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তাকে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কে এই সামিরা খান মাহি?

কে এই সামিরা খান মাহি?

আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে: মাহি

আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে: মাহি

অবরোধের ৪ ঘণ্টা পর খুলল ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেলপথ

অবরোধের ৪ ঘণ্টা পর খুলল ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেলপথ

ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির নতুন কমিটি ঘোষণা

ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির নতুন কমিটি ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App