×

জাতীয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১০:০৮ এএম

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন আজ রোববার (৩ মে) রাত ৯টায়।  আজ শপথ নেবেন। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানো হবে সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১)। 

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র শনিবার (২ মে) বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রকাশিত গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনগুলোয় রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের ভিত্তিতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র ১ জন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

বিএনপি জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন—সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন, নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।

এ ছাড়া স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাশকতার ককটেল তৈরি হচ্ছে যেসব জেলায়

গোয়েন্দা তথ্যে নাশকতার ককটেল তৈরি হচ্ছে যেসব জেলায়

গোপালগঞ্জে সহিংসতার নেপথ্যে ২৩ নেতা

গোপালগঞ্জে সহিংসতার নেপথ্যে ২৩ নেতা

ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি

ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি

গোপালগঞ্জে সহিংসতা, গোয়েন্দা প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

গোপালগঞ্জে সহিংসতা, গোয়েন্দা প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App