×

জাতীয়

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১০:২৮ এএম

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

ছবি: সংগৃহীত

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। পিকআপটি শ্রমিকবাহী ছিল বলে জানা যায়।

রোববার (৩ মে) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। মরদেহগুলো সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মঞ্জুরুল ইসলাম।

পুলিশ কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, বেশ কয়েকজন নির্মাণ শ্রমিককে নিয়ে একটি পিকআপ সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। আর কাঁঠাল বোঝাই ট্রাক সিলেটের দিকে আসছিল। ভোরের দিকে দক্ষিণ সুরমার তেলিবাজারে পৌঁছালে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহতরা সবাই পিকআপের যাত্রী। তারা কোনো একটি ভবনের ঢালাই কাজের জন্য সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেনা

এ ঘটনায় ট্রাক আটক করা গেলেও ট্রাক চালক পলাতক গেছেন। তবে ট্রাকের হেল্পারকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App