×

জাতীয়

সেনাবাহিনী প্রধান

এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:২২ পিএম

এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি

ছবি: সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সামরিক ও অসামরিক বাহিনী একত্রে কাজ করলে যেকোনো কঠিন চ্যালেঞ্জ জয় করা সম্ভব এবং সদ্য সমাপ্ত নির্বাচন তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন-২০২৬-এর অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ বিষয়ক অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব:)। 

সেনাপ্রধান ছাড়াও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ‍অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দেশের ৬৪ জেলা প্রশাসককে অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘আপনারা জাতিকে একটি অত্যন্ত চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন।’

তিনি উল্লেখ করেন যে সেনাবাহিনী এই প্রক্রিয়ায় পাশে থাকলেও নির্বাচন আয়োজনের মূল দায়িত্বটি জেলা প্রশাসকদের ওপরই ন্যস্ত ছিল। 

সামরিক ও অসামরিক প্রশাসনের এই নিখুঁত সমন্বয়ই একটি সার্থক নির্বাচনের পথ প্রশস্ত করেছে বলেও মন্তব্য করেন জেনারেল ওয়াকার। 

নির্বাচনকালীন পরিস্থিতির কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, ‘একসময় দেশে নির্বাচন হওয়া নিয়ে গভীর অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন নির্বাচন হবে না, কিন্তু সব আশঙ্কাকে ভুল প্রমাণ করে দেশ ও জাতিকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি এই সাফল্য জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে একটি বড় অর্জন।’

জেলা প্রশাসকদের আশ্বস্ত করে সেনাপ্রধান বলেন, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা চাইলে তা দ্রুত পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App