×

জাতীয়

শিশুমৃত্যুর দায়ে ড. ইউনূস ও নূরজাহানের বিচার দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১১:৪৪ পিএম

শিশুমৃত্যুর দায়ে ড. ইউনূস ও নূরজাহানের বিচার দাবি

ছবি: সংগৃহীত

ইউনিসেফের একাধিক সতর্কতা কানে না নিয়ে টিকা ক্রয় নীতিতে পরিবর্তন করার কারণে সৃষ্ট হামে তিন শতাধিক শিশুমৃত্যুর ঘটনার জন্য দায়ী সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, হামের টিকা ক্যাম্পেইনে চরম অবহেলা ও ব্যর্থতার ফলে দেশে এক গভীর জনস্বাস্থ্য সংকট সৃষ্টি হয়েছে; এ পর্যন্ত প্রায় তিন শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, যা অত্যন্ত মর্মান্তিক ও অগ্রহণযোগ্য। 

মঙ্গলবার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু আরো বলেন, এই বিপর্যয়ের জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, টিকা ক্রয় নীতিতে পরিবর্তন আনার সময় আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের একাধিক সতর্কতা থাকা সত্ত্বেও বিগত সরকার উদাসীনতার পথই বেছে নেয়। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে বলা হয়, হামের টিকা নিয়ে বিশেষ করে সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এ ক্ষেত্রে চরম অবহেলা প্রদর্শন করেছেন। শিশুদের জীবন সুরক্ষাকে উপেক্ষা করে হঠাৎ করে টিকা ক্রয়সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনে ড. ইউনূসের সরকার, যার ফলেই হামের টিকার কৃত্রিম সংকট সৃষ্টি হয় এবং দ্রুত তা মহামারি আকারে ছড়িয়ে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App