×

জাতীয়

হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:২৫ পিএম

হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

হাওড় অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রস্তুতেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

হাওড় এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রম পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে তালিকা প্রস্তুত করতে হবে। সেই তালিকার ভিত্তিতে আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কৃষকরা যাতে কম ক্ষতির মুখে পড়েন, সে জন্য ধান রোপণ ও সংগ্রহ মৌসুম এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।

এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, হাওড়াঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে তিন মাস সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ হাওড়াঞ্চলের বিভিন্ন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App