×

জাতীয়

শনিবার লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৫:১১ পিএম

শনিবার লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার (৯ মে) লন্ডনে যাচ্ছেন। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলোআপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, মো. সাহাবুদ্দিনকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট শনিবার সকালে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। খবর বাসসের

রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসক ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তার সফরসঙ্গী হবেন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৮ মে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবরে সিঙ্গাপুরে মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোন ধাপে কত ইউপিতে নির্বাচন, আগে ভোট হবে যেসব ইউনিয়নে

কোন ধাপে কত ইউপিতে নির্বাচন, আগে ভোট হবে যেসব ইউনিয়নে

পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের চেয়েও আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের বেশি ক্ষতি করেছে

তথ্যমন্ত্রী পাকিস্তানের চেয়েও আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের বেশি ক্ষতি করেছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App