×

জাতীয়

তালিকায় ‘ফ্যাসিস্টের দোসর’, পুলিশ পদক স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১০:৩০ পিএম

তালিকায় ‘ফ্যাসিস্টের দোসর’, পুলিশ পদক স্থগিত

ছবি : সংগৃহীত

এ বছরের পুলিশ সপ্তাহ ২০২৬-এ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান স্থগিত করা হয়েছে। পদকে বিগত সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তার নাম উঠে আসায় শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, চলতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৯ জন কর্মকর্তা ও সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল। তবে তালিকাভুক্তদের মধ্যে অন্তত ১১ জন অতীতেও আওয়ামী লীগ সরকারের সময় পদক পেয়েছিলেন। তাদের মধ্যে একজন কর্মকর্তা দুইবার পদক পেয়েছেন বলেও জানা যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর পুলিশ প্রশাসনের ভেতরে আলোচনা-সমালোচনা শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ সপ্তাহে পদক প্রদান স্থগিত হওয়া পুরো বাহিনীর জন্য বিব্রতকর। তাদের অভিযোগ, পদক কমিটির নেতৃত্বে থাকা একজন কর্মকর্তার বিরুদ্ধে নানা বিতর্ক রয়েছে। বিতর্কিত ব্যক্তিদের মাধ্যমে পদক কমিটি গঠন করায় পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা মন্তব্য করেন।

সূত্র আরো জানায়, সাহসিকতা, কর্মদক্ষতা ও জনসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে সাধারণত পুলিশ সদস্যদের বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। এসব পদককে বাহিনীর অন্যতম সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়। উদ্দেশ্য থাকে যোগ্য ও দক্ষ সদস্যদের উৎসাহিত করা।

তবে সংশ্লিষ্টদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পদক প্রদানে দলীয় আনুগত্যকে বেশি গুরুত্ব দেওয়া হতো। ফলে অনেক দক্ষ ও যোগ্য কর্মকর্তা দীর্ঘদিন ধরেই বঞ্চিত হয়েছেন বলে মনে করেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ থেকে ইরানের টোল আদায় মানবে না যুক্তরাষ্ট্র

হরমুজ থেকে ইরানের টোল আদায় মানবে না যুক্তরাষ্ট্র

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টা, ৪ আওয়ামী লীগ কর্মী আটক

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টা, ৪ আওয়ামী লীগ কর্মী আটক

হরমুজে হাজারো নাবিক আটকা, উদ্ধারে জাতিসংঘের অভিযান

হরমুজে হাজারো নাবিক আটকা, উদ্ধারে জাতিসংঘের অভিযান

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪১৬৩ হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪১৬৩ হাজি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App