×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

‘সীমান্তে কাঁটাতার, ভারতের সঙ্গে আলোচনা হবে কূটনৈতিক চ‍্যানেলে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৪:৪০ পিএম

‘সীমান্তে কাঁটাতার, ভারতের সঙ্গে আলোচনা হবে কূটনৈতিক চ‍্যানেলে’

ফাইল ছবি

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ‍্যানেলে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেন, ‘আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশ-ইন না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।’

সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশ-ইন’ না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (১২ মে) আসন্ন কুরবানি ঈদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে গণমাধ্যমে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশুর হাটে সিসিটিভিসহ পর্যাপ্ত নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে। কুরবানি পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হটলাইনের ব্যবস্থা থাকবে।

চাঁদাবাজির ঘটনা জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নম্বরে ফোন দেওয়ার অনুরোধও করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, ঈদুল আজহার আগের সাত দিন ও পরের সাত দিন মনিটরিং সেল করা হবে। সেখান থেকে সব কিছু মনিটর করা হবে।

পশুর হাট ১৫টা হবে উত্তর সিটি করপোরেশন এলাকায়; আর ১১টা হবে দক্ষিণ সিটি করপোরেশনে। এ ছাড়া কুরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনা মূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে জরুরি বার্তা

ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে জরুরি বার্তা

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, যেভাবে কাটবেন

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, যেভাবে কাটবেন

কয়রা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কয়রা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭০০ কেজি ওজনের ‘ডোনাল্ড ট্রাম্প’, দেখতে ভিড়

৭০০ কেজি ওজনের ‘ডোনাল্ড ট্রাম্প’, দেখতে ভিড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App