×

জাতীয়

প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন: প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:৪৬ পিএম

প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন: প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নের নতুন গতি সঞ্চার করতে ‘প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ ২০২৬’-এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

শুক্রবার (১৫ মে) রাজধানীর পল্টনে শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এ উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেন, ‘বিগত সরকারের আমলে বিশেষ দু-একটি খেলার ওপর অধিক গুরুত্ব দেওয়া হলেও বর্তমান সরকার সকল খেলাকে সমান গুরুত্ব দিচ্ছে। খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে ইতিমধ্যে ২৮টি ফেডারেশনের ৩০০ জন খেলোয়াড়কে মাসিক এক লক্ষ টাকা হারে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে।

তিনি উল্লেখ করে বলেন, (২ মে) থেকে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে আটটি বিভাগের মধ্যে ব্যাডমিন্টনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তৃণমূল থেকে দক্ষ শাটলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ‘দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চলতি বছরেই ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে, যেগুলোতে অত্যাধুনিক ইনডোর স্টেডিয়ামের সুবিধা থাকবে।’

এছাড়া ব্যাডমিন্টন ফেডারেশনের আবেদনের প্রেক্ষিতে তিনি শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামকে দ্রুততম সময়ের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং মানসম্মত প্রশিক্ষণের জন্য দুই বছরের মেয়াদী বিদেশি কোচ নিয়োগের বিষয়ে ফেডারেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে সরিয়ে রেখে একটি সুস্থ জাতি উপহার দিতে। ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন লীগের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী নিকটস্থ রোলার স্কেটিং গ্রাউন্ডে ‘স্বাধীনতা দিবস বয়স ভিত্তিক রোলার স্কেটিং হিট ২০২৬’-এর উদ্বোধন করেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কঙ্গোতে ইবোলার প্রকোপে ৬৫ জনের মৃত্যু

কঙ্গোতে ইবোলার প্রকোপে ৬৫ জনের মৃত্যু

শান্তর নেতৃত্বে মুগ্ধ মুশফিক

শান্তর নেতৃত্বে মুগ্ধ মুশফিক

‘১৭ বছর আমরা বঞ্চনার শিকার হয়েছি’

পানিসম্পদ মন্ত্রী ‘১৭ বছর আমরা বঞ্চনার শিকার হয়েছি’

আবাহনীকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস

আবাহনীকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App