×

জাতীয়

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:২০ এএম

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর ‘ড্রীম প্রজেক্ট’ ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে দেশের প্রকৃত গরিব জনগোষ্ঠীকে বঞ্চিত করা হচ্ছে এবং এই অনিয়ম আমলাদের অপকীর্তি বলে অভিযোগ তুলেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। 

রোববার (১৭ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘চাষাভূষার সন্তান’ গ্রন্থের প্রাসঙ্গিকতা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলেন ডেপুটি স্পিকার।

তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের মতো একটি মানবিক কার্যক্রমে আমলারা চরম অন্যায় করেছেন। প্রধানমন্ত্রীর এই বিশেষ ড্রিম প্রজেক্টে প্রকৃত অসহায় মানুষদের বাদ দিয়ে তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।’

নেত্রকোণা সাংবাদিক ফোরাম আয়োজিত এই সেমিনারে, দেশের হাওড় অঞ্চলের দীর্ঘমেয়াদি ও বৈজ্ঞানিক উন্নয়ন পরিকল্পনার অভাব নিয়েও কথা বলেন কায়সার কামাল।

তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে মৎস্য চাষ ও উন্নয়নের নামে কেবল ইজারা ও লিজ ব্যবস্থার মাধ্যমে হাওড় অঞ্চল ধ্বংসের এক পরিকল্পিত নৈরাজ্য চালানো হচ্ছে। সরকারি তালিকায় ক্ষয়ক্ষতির যে পরিমাণ দেখানো হয়েছে, বাস্তবে গ্রামীণ জনপদের প্রকৃত ক্ষতি তার চেয়ে প্রায় তিন গুণ বেশি। 

হাওড় এলাকার এই গভীর সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত ও স্থায়ী সমাধানের লক্ষ্যে তিনি সরকারের কাছে দ্রুত একটি বিশেষ টাস্কফোর্স গঠনেরও দাবি জানান।

এর আগে শনিবার (১৬ মে) নেত্রকোণায় নিজের নির্বাচনী এলাকায় প্রথম ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানেও একই ধরণের হুঁশিয়ারি দিয়েছিলেন ডেপুটি স্পিকার। সেখানে তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেছিলেন, শুধু অর্থ আত্মসাৎ করাই অপরাধ নয়, বরং রাষ্ট্রীয় দায়িত্বশীল কাজে নিয়মতান্ত্রিক গাফিলতি করাও এক ধরণের বড় দুর্নীতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক ফোরামের নেতৃত্বে সামিন-আজম

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক ফোরামের নেতৃত্বে সামিন-আজম

হাইকোর্টের রায়ে যে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির

নুসরাত হত্যা মামলা হাইকোর্টের রায়ে যে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App