×

জাতীয়

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে চলবে আমদানি-রপ্তানি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:১০ পিএম

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে চলবে আমদানি-রপ্তানি

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ছুটিতে দেশের বাণিজ্য সচল রাখতে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৮ মে) এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ। এর আগে, গত রবিবার এনবিআরের পক্ষ থেকে এসংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। 

নির্দেশনায় বলা হয়েছে, চলতি মে মাসের ২৫ তারিখ থেকে ৩১ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন ছাড়া অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনসমূহে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে পরিচালনা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ঈদকে কেন্দ্র করে বন্দরে যেন কোনো ধরনের পণ্যজট সৃষ্টি না হয় এবং দেশের সার্বিক আমদানি-রপ্তানি কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় থাকে, মূলত সেই লক্ষ্যেই এনবিআর এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি

ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ ধস

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ ধস

খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App