×

জাতীয়

৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:৫১ পিএম

৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

দেশের ছয় অঞ্চলে রাতের মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত জারির নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ আবহাওয়া সহকারী অধিদপ্তরের আবহাওয়া কাজী জেবুন্নেছার দেওয়া নদীবন্দর সমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে দেশের ৬টি অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।’

এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাদঁপুর ও লক্ষ্মীপুর জেলাসমূহের ওপর দিয়ে মদৃ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালি পেরিয়ে এশিয়ার পথে ৬০ লাখ ব্যারেল তেল

হরমুজ প্রণালি পেরিয়ে এশিয়ার পথে ৬০ লাখ ব্যারেল তেল

‘দেশের সব অপকর্মের সঙ্গে জামায়াত জড়িত’

‘দেশের সব অপকর্মের সঙ্গে জামায়াত জড়িত’

ইরান যুদ্ধে অন্তত ৪২টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে অন্তত ৪২টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App