×

জাতীয়

‘রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই চ্যালেঞ্জ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৪২ পিএম

‘রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই চ্যালেঞ্জ’

ছবি: সংগৃহীত

অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক সংঘাত ও প্রাণহানির ঘটনা মাথায় রেখে, রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নির্বাচন কমিশনের (ইসি) প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এর জন্য রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে পর্যবেক্ষক সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনে অতীতে সংঘাতের চিত্র তুলে ধরে সিইসি বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) তথ্যে দেখা যায়, ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে ২৩৬ জন নিহত হন। আর আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিহত হন ১১৬ জন।’

স্থানীয় সরকার নির্বাচনকে ইসির জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি বলেন, ‘দেশে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ১৩টি সিটি করপোরেশন এবং প্রায় ৩৩০টি পৌরসভার নির্বাচন আয়োজন করতে হবে। এসব নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কমিশন সর্বাত্মক চেষ্টা চালাবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের চলমান কর্মশালার প্রসঙ্গ টেনে এ এম এম নাসির উদ্দিন বলেন, কোথায় কোথায় উন্নতির সুযোগ আছে, তা চিহ্নিত করা হয়েছে। কারণ, একটি কমিশন দুটি জাতীয় নির্বাচন করতে পারে না। তারা একটা নির্বাচন করে বিদায় হয়ে যায়। নতুন কমিশন এসে নতুন করে শুরু করে। তাই তাদের জন্য নির্বাচনের অভিজ্ঞতা রেখে দিতে চায় বর্তমান কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেলো ২ জনের

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেলো ২ জনের

বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে কারা? জানাল সুপার কম্পিউটার

বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে কারা? জানাল সুপার কম্পিউটার

কাস্টমস বিভাগে নতুন দায়িত্ব পেলেন ৪ কর্মকর্তা

কাস্টমস বিভাগে নতুন দায়িত্ব পেলেন ৪ কর্মকর্তা

বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে

বাণিজ্যমন্ত্রী বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App