×

জাতীয়

রাশেদ প্রধান

লড়াই হবে নয়া ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ১০:১৭ পিএম

লড়াই হবে নয়া ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে

ছবি : সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জাগপা প্রতিষ্ঠাতা, মজলুম জননেতা শফিউল আলম প্রধান আমাদের শিখিয়েছেন- মাথা উঁচু করে বাঁচতে হবে। অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক কোনো ধরনের আধিপত্যবাদ চলবে না। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে কোনো আপস হবে না। তার সেই শিক্ষা গ্রহণ করেই আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের আগামী দিনের লড়াই হবে নয়া ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২১ মে) বাদ জোহর পল্টনস্থ কার্যালয়ে জাগপা পরিবার আয়োজিত ‘আধিপত্যবাদবিরোধী অগ্নিপুরুষ মজলুম জননেতা শফিউল আলম প্রধানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল’-এ তিনি এসব কথা বলেন।

জাগপা মুখপাত্র বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। রামিসার মতো ছোট শিশুদের নির্যাতন ও হত্যা করা হচ্ছে। দেশব্যাপী চাঁদাবাজি, লুটতরাজ ও রাষ্ট্রীয় মব সন্ত্রাস চলছে। প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়- সব জায়গায় চলছে নগ্ন দলীয়করণ। ওদিকে ভারত সীমান্তে হত্যা চালাচ্ছে, অবৈধ পুশইন করছে এবং গেরুয়া পতাকা উড়িয়ে আগ্রাসন চালাচ্ছে। এমন সময়ে আমাদের চুপ করে থাকার কোনো সুযোগ নেই। শফিউল আলম প্রধান বলতেন, ‘লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই।’ তাই আমাদের নতুন জালেমের বিরুদ্ধে লড়তে হবে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়তে হবে।’

দোয়া মাহফিল উপস্থিত ছিলেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, হাজী মো: হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, লায়ন উমার রাযী, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, সহ-প্রচার সম্পাদক সাইফ উদ্দিন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জাগপা ছাত্রকাফেলার ইমরান হাসান রাহুল প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App